সংবাদ শিরোনাম ::
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ তাড়াশে ঈদের আগে বেড়েছে গরু চুরি, আতঙ্কে খামারি ও কৃষকরা পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত, শ্রমিক অধিকারে গুরুত্বারোপ হাসপাতাল চত্বরে জলাবদ্ধতা দুর্ভোগে রোগী ও স্বজনেরা সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার তাড়াশে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বেলকুচি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৬৫৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় দৌলতপুর ইউনিয়নের পেস্তক খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং পীর সাহেব চরমোনাই মনোনীত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

তিনি বলেন, “বাংলাদেশে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। একবারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে সুযোগ দিন, আমরা প্রমাণ করব কীভাবে একটি দেশ দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হতে পারে।”

তিনি আরও বলেন, “আমাকে সুযোগ দিলে বেলকুচি ও চৌহালী অঞ্চলে শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় হাতপাখা মার্কায় সবাই ভোট দিন।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহীদুল ইসলাম আমিন।

এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করিম, সহ-সভাপতি এম. এম. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, হাজী মুহাম্মাদ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মাদ আব্দুর রহিম এবং ইসলামী যুব আন্দোলন দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল বারেক।

সম্মেলনের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মোঃ খোকন হোসেন।

বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপস্থিত কর্মীদের মাঝে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দৌলতপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫